২৫ November ২০২৬
বাপেসাসো বাংলাদেশ প্রেস ও সাংবাদিক সংগঠন সত্য • নিরপেক্ষতা • ঐক্য

লক্ষ্য ও উদ্দেশ্য

বাংলাদেশ প্রেস ও সাংবাদিক সংগঠন (বাপেসাসো)

বাপেসাসো একটি অরাজনৈতিক, অলাভজনক ও সাংবাদিকবান্ধব সংগঠন। দেশের সকল স্তরের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নিরাপত্তা ও অধিকার রক্ষায় সংগঠনটি কাজ করে।

আমাদের লক্ষ্য

  • নিরপেক্ষ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা বিকশিত করা।
  • সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা সুরক্ষিত করা।
  • কেন্দ্র থেকে জেলা, থানা ও উপজেলা পর্যন্ত শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলা।
  • প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা।
  • সাংবাদিকদের কল্যাণে সহায়তা তহবিল গঠন ও পরিচালনা করা।