বাংলাদেশ প্রেস ও সাংবাদিক সংগঠন (বাপেসাসো)
বাপেসাসো একটি অরাজনৈতিক, অলাভজনক ও সাংবাদিকবান্ধব সংগঠন। দেশের সকল স্তরের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নিরাপত্তা ও অধিকার রক্ষায় সংগঠনটি কাজ করে।
আমাদের লক্ষ্য
- নিরপেক্ষ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা বিকশিত করা।
- সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা সুরক্ষিত করা।
- কেন্দ্র থেকে জেলা, থানা ও উপজেলা পর্যন্ত শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলা।
- প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা।
- সাংবাদিকদের কল্যাণে সহায়তা তহবিল গঠন ও পরিচালনা করা।